থ্রি-পিসে আনুন স্মার্ট ও মডার্ন লুক

blog 5tips

আমাদের প্রাত্যহিক কিংবা উৎসবের পোশাকে থ্রি-পিসের জনপ্রিয়তা চিরন্তন। আরামদায়ক হওয়ার পাশাপাশি এটি ঐতিহ্যবাহী লুক তৈরিতে অনন্য। তবে নিয়মিত একই নিয়মে থ্রি-পিস পরলে তাতে কিছুটা একঘেয়েমি চলে আসা স্বাভাবিক। সাধারণ একটি থ্রি-পিসকে কীভাবে একটু ভিন্নভাবে স্টাইল করে ট্রেন্ডি ও স্মার্ট বানিয়ে তোলা যায়, তা নিয়ে আজ আলোচনা করব।

১. ওড়না ড্র্যাপিংয়ে ফিউশন টাচ
থ্রি-পিসের মূল আকর্ষণ হলো এর ওড়না। প্রতিদিন দুই কাঁধে সাধারণ নিয়মে ওড়না না ঝুলিয়ে ড্র্যাপিংয়ে আনুন বৈচিত্র্য। এক কাঁধে সম্পূর্ণ ওড়না মেলে দিয়ে পিন আপ করতে পারেন, এতে বেশ গর্জিয়াস দেখায়। এছাড়া ক্যাজুয়াল লুকের জন্য ওড়না গলায় স্কার্ফের মতো পেঁচিয়ে পরা যায়। আবার একপাশে ওড়না রেখে কোমরে একটি বেল্ট বেধে নিলে পোশাকটি চমৎকার ফিউশন লুক পায়।

২. বৈচিত্র্যময় বটম ও সঠিক ফিটিং
কামিজের সাথে সালোয়ার বা প্যান্টের ক্যাট কীভাবে করছেন, তার ওপর আপনার পুরো লুক নির্ভর করে। সনাতন সালোয়ারের পরিবর্তে ট্রাই করতে পারেন স্ট্রেট-কাট প্যান্ট, টিউলিপ সালোয়ার, ন্যারো প্যান্ট বা ফ্লেয়ার্ড পালাজো। যেকোনো সিম্পল কামিজের সাথে স্ট্রেট প্যান্ট পরলে পুরো আউটফিটেই একটি মডার্ন ও ক্লিন ভাইব চলে আসে।

৩. কনট্রাস্ট জুয়েলারি নির্বাচন
পোশাকের রঙের সাথে হুবহু মিলিয়ে গয়না পরার দিন এখন অনেকটাই পুরোনো। গয়নায় আনতে পারেন কনট্রাস্ট। হালকা রঙের থ্রি-পিসের সাথে ডার্ক বা অ্যান্টিক অক্সিডাইজড গয়না খুব সুন্দর ফুটে ওঠে। কানে বড় স্টেটমেন্ট ইয়ারিং পরলে গলায় কিছু না পরাই ভালো—এতে লুকটি অনেক বেশি মার্জিত দেখায়।

৪. ওয়েস্ট বেল্টের ব্যবহার
থ্রি-পিসের ওপর বেল্ট পরা বর্তমানের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড। এটি কামিজ ও ওড়নাকে একসাথে ধরে রাখার পাশাপাশি শারীরিক গঠন সুন্দরভাবে ফুটিয়ে তোলে। সিলভার বা গোল্ডেন মেটালিক বেল্ট কিংবা লেদার বেল্ট দিয়ে খুব সহজেই এথনিক ওয়েস্টার্ন ফিউশন তৈরি করা সম্ভব।

৫. জুতো ও ব্যাগের সঠিক ম্যাচিং
লুক পারফেক্ট করতে জুতোর ভূমিকা অপরিসীম। থ্রি-পিসের সাথে রাজস্থানি জুতি, কোলাপুরি বা স্লিক ব্লক হিল খুবই মানানসই। খেয়াল রাখবেন, পোশাক যদি বেশি কারুকাজ করা বা জাঁকজমকপূর্ণ হয়, তবে জুতো ও ব্যাগ রাখুন একদম সিম্পল। অন্যদিকে সিম্পল পোশাকের সাথে একটু এলিগেন্ট ক্লাচ বা টোট ব্যাগ বেছে নিলে লুকে ভারসাম্যতা বজায় থাকে।

শেষ কথা
পোশাক যেমনই হোক না কেন, আসল বিষয় হলো আপনি সেটি কতটা আত্মবিশ্বাসের সাথে বহন করছেন। নিজের কমফোর্ট জোন বজায় রেখে এই ছোট ছোট টিপসগুলো মেনে চললেই যেকোনো সাধারণ থ্রি-পিসেও আপনি হয়ে উঠবেন অনন্য ও স্টাইলিশ।

 

Shopping Cart
Blog
Tracking
Home
Search
Account
Scroll to Top